ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ফেসবুক পোস্টের সূত্র ধরে রাজিবকে আটক করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯, ২ নভেম্বর ২০২৬
ফেসবুক পোস্টের সূত্র ধরে রাজিবকে আটক করল পুলিশ
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিব চন্দ্র দাসের বাড়ি শরীয়তপুর জেলার তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে।

পুলিশ সূত্রে জানা যায়, মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!