ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৩২ জন আক্রান্ত, মুত্যু ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ৩১ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৩২ জন আক্রান্ত, মুত্যু ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও ১২৬ টি নমুনা পরীক্ষায় ৩২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা সংক্রমণের হার ২৫.৪০ শতাংশ। আজ নতুন শনাক্তদের মধ্যে নাসিরনগর উপজেলায় ১ জন, সরাইলে ৫ জন, আশুগঞ্জে ৭ জন, বিজয়নগরে ২ জন, নবীনগরে ৯ জন ও আখাউড়ায় ৮ জন রয়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭ জন সুস্থ হয়েছেন। 

তিনি আরো বলেন, আজ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১২ হাজার ৯৯৫ জন ও করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৭৯ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৮৩৪ জন, এর মধ্যে সেইফ আইসোলেশনে ৮২৯ জন ও হাসপাতাল আইসোলেশনে ৫ জন। জেলায় এখন পর্য়ন্ত ৭৯ হাজার ৮৮৯ জনের নমুনা সংগ্রহ করে ৭৯ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। আজ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১৮২ জন। 

Advertisement

তিনি আরো জানান, গত প্রায় ১২ দিন দরে জেলাতে করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার ও সবাইকে মাস্ক পড়ার আহবান জানান।

অসচেতনতার কারণে জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলছে। পাশাপাশি এখন টিকা নেয়ার হারও বেড়েছে। তৃতীয় ডোজ নিতেও আগ্রহী হয়ে উঠেছেন লোকজন।
এদিকে করোনা ভাইরাসের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত কার্যাবলি ও চলাচলে বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, সরকার ঘোষিত করোনা ভাইরাস প্রতিরোধে বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সব উপজেলার ইউএনও ও সহকারী কমিশনার ভূমি কাজ করে যাচ্ছেন। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারনের মাঝে প্রতিদিন মাস্ক বিতরণ করা হচ্ছে। মাস্ক ব্যবহারে তাদের উদ্ধুদ্ধ করা হচ্ছে। 

জেলা শহরসহ জেলার নয়টি উপজেলায় মাস্ক বিতরণসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। 

তিনি আরো জানান, জনসাধারণকে করোনা ভাইরাস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি জেলার নয়টি উপজেলায় মাইকিং করা হচ্ছে। করোনা প্রতিরোধে আমাদের সচেতনতা ও সরকার ঘোষিত স্বাস্থ্য নীতি বাস্তাবায়নে  ই তৎপরতা অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!