ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীর অতিরিক্ত বাস ভাড়া ফেরত দিলেন ইউএনও

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৫, ১১ জুন ২০১৯
যাত্রীর অতিরিক্ত বাস ভাড়া ফেরত দিলেন ইউএনও

শেরপুরের নালিতাবাড়ীতে ঈদ উপলক্ষে ঢাকাগামী এক যাত্রীর অতিরিক্ত বাস ভাড়া ফেরত দিয়েছেন ইউএনও মো. আরিফুর রহমান। সোমবার রাত ৯টায় উপজেলার নন্নী এলাকার কদমতলী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সানি মনি বাস কর্তৃপক্ষের কাছ থেকে ওই টাকা ফেরত দেয়া হয়।

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে যাত্রী সাধারণ নিজ বাড়িতে আসেন। ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থলে ফেরার পথে ৩০০ টাকার স্থলে ৬০০ টাকা করে বাস ভাড়া আদায় করছিল সানি মনি বাস কর্তৃপক্ষ। এমন অভিযোগের প্রেক্ষিতে নালিতাবাড়ীর ইউএনও মো. আরিফুর রহমান আনসার বাহিনী নিয়ে উপজেলার নন্নী এলাকার কদমতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেন তিনি।

ইউএনও মো. আরিফুর রহমান বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে ঈদের আগেই মালিক সমিতির সঙ্গে বৈঠক করে ঢাকা যাওয়ার ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। এরপরও সানি মনি বাস কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগের প্রেক্ষিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি আরো জানান, যাত্রীদের নিরাপদে কর্মস্থলে পৌঁছার স্বার্থে সামনের দিনগুলিতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!