[ দেশজুড়ে ]
খুলনায় গাছচাপায় নারীসহ নিহত ২
বুলবুলের তাণ্ডব
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনার দিঘলিয়া ও দাকোপে গাছচাপায় দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৯টায় দুই উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন দিঘলিয়া সেনহাটির বাসিন্দা। রোববার সকালে বাড়ির সামনের সজনে গাছের চাপায় পড়ে তার মৃত্যু হয়।
দিঘলিয়ার ওসি মঞ্জুর মোর্শেদ জানান, আহতবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে খুমেকে নেয়ার পরামর্শ দেন। পরে খুমেকে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
অপরদিকে দাকোপে বুলবুলের তাণ্ডবে গাছচাপায় প্রমিলা মণ্ডল নামের এক নারী মারা গেছেন।
দাকোপের ইউএনও আব্দুল ওয়াদুদ খবরটি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!