রোববার সকাল পৌনে ৯টার দিকে যাত্রী অহিদুল আলমকে আটক করা হয়। বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে করে দুবাই থেকে শাহ আমানতে আসেন তিনি।
আটক অহিদুল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চাড়িয়া গ্রামের বাসিন্দা।
.png)
বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, অহিদুলের জ্যাকেটের ভেতর কৌশলে ২০টি সোনার বার লুকানো ছিল। তার দেহ তল্লাশি চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। সোনার বারগুলোর ওজন দুই কেজি ৩৪০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি।
তিনি জানান, এছাড়াও তার কাছ থেকে সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের গণনা চলছে।