ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রদীপের বিরুদ্ধে বোনের কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২০
প্রদীপের বিরুদ্ধে বোনের কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ
প্রদীপ কুমার দাশ (ফাইল ছবি)

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ দাশের বিরুদ্ধে এবার বোনের কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। 

এরমধ্যে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগে করেছেন প্রদীপের সৎবোন রত্নাবালা।

আরো পড়ুন: ১০ টাকার জন্য ব্যবসায়ী খুন!

Advertisement

গতকাল শুক্রবার দুদক কর্মকর্তারা জানান, অভিযোগ অনুসন্ধানের অনুমতি চেয়ে দুদকের প্রধান কার্যালয়ে আবেদন করা হয়েছে।

জানা গেছে, প্রদীপ দাশের সৎবোন রত্নাবালা চট্টগ্রামের মুরাদপুর এলাকায় তার ১২ শতক জমি ও একটি চারতলা ভবন দখল করে নেয়ার অভিযোগ জানান দুদক জেলা কার্যালয়ে। এসব সম্পত্তি প্রদীপ দাশ এক কোটি ৩০ লাখ টাকায় তার স্ত্রী চুমকি কারনের নামে বায়না করেছেন বলে অভিযোগ করা হয়। তবে বায়না বাবদ রত্নাবালাকে প্রদীপ কোনো টাকা দেননি; বরং প্রতিবাদ করায় রত্নবালার ছেলে বিবেক রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়েছেন প্রদীপ দাশ। এতে রঞ্জন চৌধুরীকে জেলখানায়ও থাকতে হয়েছে। টেকনাফের নিলুফা নামের এক নারীকে মামলার বাদী সাজানো হয়েছে। রঞ্জনের মেয়ে বেবী চৌধুরীকেও লাঞ্ছিত করা হয়েছে বলে রত্নাবালার অভিযোগ।

আরো পড়ুন: ওজু করতে গিয়ে মা দেখলেন গাছে ঝুলছে ছেলের মরদেহ

রত্নাবালা জানান, তার বাবা প্রেম লাল প্রজাপতি ও মা যুগল রানী প্রজাপতি। দুই মেয়েকে রেখে রত্নাবালার বাবা মারা যান। এরপর রত্নাবালার মা হরেন্দ্র লাল দাশ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। সেই ঘরে প্রদীপ দাশসহ রত্নাবালার তিন ভাইয়ের জন্ম। রত্নাবালার আপন বোন অল্প বয়সে মারা যান। এরপর থেকে বাবার সম্পত্তি হিসেবে শহরের ১২ শতক জমি ও ভবনের মালিক রত্নাবালা।

এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন জানান, প্রদীপ দাশের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ প্রধান কার্যালয়ের অনুমতির জন্য পাঠানো হয়েছে। অনুমতির পর অনুসন্ধান শুরু করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!