[ দেশজুড়ে ]
বিবস্ত্র করে নির্যাতন: দেলোয়ারের মাছের খামারে ককটেল-কার্তুজ
গ্রেফতার দেলোয়ার-ফাইল ফটো
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলার সন্দেহভাজন আসামি দেলোয়ার হোসেনের মাছের খামার থেকে সাতটি তাজা ককটেল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব। গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী তার বেগমগঞ্জের মাছের খামার থেকে এসব বিস্ফোরক উদ্ধার করে র্যাব-১১ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডার অ্যাডিশনাল এসপি আবু সালেহ।
তিনি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র্যাবের একটি টিম অস্ত্রসহ নারী নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর কামরাঙ্গীর চরের পুলিশ ফাঁড়ির গলি থেকে অপর আসামি বাদলকে গ্রেফতার করে র্যাব।
.png)
তিনি জানান, সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে প্রধান আসামি দেলোয়ার হোসেন স্বীকার করে বেগমগঞ্জ এলাকায় তার মাছের খামারে কিছু বিস্ফোরক রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল ওই মাছের খামারে অভিযান চালিয়ে সাতটি তাজা ককটেল ও দুই রাউন্ড ১২ বোরের কার্তুজ উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!