ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: দেলোয়ারের দুই সহযোগী আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩, ৭ অক্টোবর ২০২০
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: দেলোয়ারের দুই সহযোগী আটক
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছে ওরা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মূূলহোতা দেলোয়ারের সহযোগী সোহাগ ও নুর হোসেন রাসেল নামে আরো দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলা ডিবি পুলিশ তাদের আটক করে। 
 
নোয়াখালীর এসপি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আটককৃত হলেন, উপজেলার এখলাশপুর ইউপির পোড়া মুনসির ছেলে মো. সোহাগ, সোলেমানের ছেলে নুুুর হোসেন রাসেল।

Advertisement

এ ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে আদালতে সোর্পদ করলে আদালত পৃথক পৃথকভাবে তাদের রিমান্ড মন্জুর করে।

এর আগে, রোববার রাত ১টায় নির্যাতিতা বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।

গত রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে গেলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। 

ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তার পুরো পরিবারকে বসত বাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এপর্যন্ত ৮জনকে আটক করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!