ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়হানের দ্বিতীয় দফা ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ১৫ অক্টোবর ২০২০
রায়হানের দ্বিতীয় দফা ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
রায়হানের লাশ মর্গে নেয়ার সময়

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হানের দ্বিতীয় দফা ময়নাতদন্তের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অতিরিক্ত আঘাতের কারণেই মারা যান রায়হান। এছাড়া নির্যাতনের সময় রায়হানের দুইটি নখও উপড়ে ফেলা হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মোহাম্মদ শামসুল ইসলাম।

আদালতের নির্দেশে সিলেটের আখালিয়া কবরস্থান থেকে আজ বৃহস্পতিবার সকালে রায়হানের লাশ তুলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে এ তথ্য জানান তিনি।

Advertisement

এর আগে, ১১ অক্টোবর রায়হানের প্রথম দফা ময়নাতদন্ত হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে বেশকিছু আঘাতের প্রমাণ পান চিকিৎসকরা।

লাশ তোলা শেষে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ময়নাতদন্ত হয় রায়হানের। ওসমানী মেডিকেল হাসপাতালে বিকেল ৪টায় ময়নাতদন্ত শেষ হয়। এটি সম্পন্ন করেন তিন সদস্যের একটি বোর্ড। বিকেলে রায়হানকে পুনরায় দাফন করা হয়।

এর আগে, সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদ ও মেজবাহ উদ্দিনের উপস্থিতিতে আখালিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে রায়হানের লাশ তোলেন পিবিআই সদস্যরা।

জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানান পিবিআইয়ের এসপি মোহাম্মদ খালেদ উজ জামান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!