ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ফোর মার্ডার: চাঞ্চল্যকর তথ্য সিআইডি’র হাতে

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১৬ অক্টোবর ২০২০
সাতক্ষীরায় ফোর মার্ডার: চাঞ্চল্যকর তথ্য সিআইডি’র হাতে
নিহত শাহীনুর, তার স্ত্রী সাবিনা, ছেলে সিয়াম ও মেয়ে তাসলিমা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি। এ ঘটনায় নিহত শাহীনুরের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিআইডির স্পেশাল এসপি আনিসুর রহমান।

তিনি জানান, রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।

Advertisement

আরো পড়ুন>> কান্না থামছে না শিশু মারিয়ার, শুধু খুঁজছে বাবা-মাকে

স্পেশাল এসপি আনিসুর জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪-৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে নজরদারির পাশাপাশি সন্দেহভাজনদের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিআইডি। শিগগিরই এ হত্যাকাণ্ডের রহ্য উদঘাটন ও জড়িতদের আআইনের আওতায় আনা হবে।

বুধবার ভোরে কলারোয়া উপজেলার খলসি গ্রামে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী মো. শাহীনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী, মেয়ে তাসলিমা সুলতানা। হত্যাকারীরা ওই পরিবারের আরেক সদস্য ছয় মাসের শিশু মারিয়াকে হত্যা না করে ফেলে রেখে যায়।

আরো পড়ুন>> চারজনকে হত্যা: গ্রেফতারের স্বার্থে আসামির নাম বলছে না পুলিশ

ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী মো. শাহীনুর রহমানের রায়হানুলকে আটক করে কলারোয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে কলারোয়া থানায় মামলা করেন নিহত শাহীনুর রহমানের শাশুড়ি ময়না খাতুন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। শুক্রবার সকালে মামলার তদন্তভার সিআইডিকে দেয়া হয়। এরপরই শাহীনুরের ছোট ভাই রায়হানুলকে গ্রেফতার করে সিআইডি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!