ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের তিনদিন পর মিলল বস্তাবন্দি মরদেহ 

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩২, ১৫ নভেম্বর ২০২০
অপহরণের তিনদিন পর মিলল বস্তাবন্দি মরদেহ 
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অপহরণের তিনদিন পর মো. জামশেদ নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ-পশ্চিম সৈয়দপুরের সাগর পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত জামশেদ পরিবার নিয়ে উপজেলার মুরাদপুর হাসনাবাদ এলাকায় থাকতেন। 

Advertisement

সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, বুধবার থেকে নিখোঁজ ছিলেন জামশেদ। বৃহস্পতিবার তার স্ত্রী রুবি খানম বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেন। শনিবার বিকেলে খবর পেয়ে দক্ষিণ-পশ্চিম সৈয়দপুরের সাগর পাড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত জামশেদের স্ত্রী রুবি খানম জানান, ৭ নভেম্বর থেকে চট্টগ্রাম শহরে ছিলেন জামশেদ। ১১ নভেম্বর বিকেলে স্ত্রীকে কল করে কয়েকজন লোক নিয়ে রাতে বাসায় ভাত খাবেন বলে জানান। এ জন্য রান্নাও করতে বলেন। কিন্তু সন্ধ্যার পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!