নিহতের চাচাতো ভাই আহত আশিক জানান, স্থানীয় আইয়ুব আলী সরকারের সঙ্গে তাদের জমিজমাসহ নানা বিষয়ে বিরোধ রয়েছে। এর জেরে রোববার রাতে দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্টে আইয়ুব আলীর ছেলে আল-মামুন, নাতি জিহাদসহ সহযোগিরা তাদের বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। এ সময় রুম্মানসহ মুন্না, আকিব ও মাসুম আহত হয়।
এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর আনিস টোলপ্লাজা যাওয়ার জন্য বাড়ির সামনের সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলযোগে এসে আনিসের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
.png)
এ বিষয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।