পুত্রবধূর হামলার শিকার শাশুড়ির নাম মেহেরচাঁন। অভিযুক্ত পুত্রবধূর নাম লিজা।
স্থানীয় সূত্র জানায়, সংসারের ছোটোখাটো সমস্যা নিয়ে মঙ্গলবার রাতভর শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে তুমুল ঝগড়া হয়। এরই জেরে বুধবার সকাল ৭টার দিকে পুত্রবধূ লিজা দা নিয়ে শাশুড়ির ওপর হামলা চালায়। এ সময় দায়ের কোপে মেহেরচাঁনের মাথায় মারাত্মক রক্তাক্ত জখম হয়। আহত অবস্থায় তাকে নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, আহত মেহেরচাঁনের স্বজনদের এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।