মামলার এজাহার সূত্রে জানা যায়, মধ্য ভাণ্ডারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে আরমান সরদার প্রেমের সম্পর্ক গড়ে দশম শ্রেণির ওই স্কুলছাত্রীকে গত ১ জানুয়ারি রাতে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে তিনদিন ধরে আটকে রেখে ধর্ষণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে আরমান সরদার ও তার সহযোগী সজিব বেপারীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ রাতেই আরমানকে গ্রেফতার করে।
.png)
ভাণ্ডারিয়া থানার ওসি এস.এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং এর প্রধান আসামি আরমান সরদারকে গ্রেফতার করে সকালে পিরোজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।