ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৮, ২৭ জানুয়ারি ২০২১
মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
মোটরসাইকেলের ধাক্কায় নিহত বৃদ্ধ (ছবি: ডেইলি বাংলাদেশ)

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের হেতিমদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল চালাকচরের দিকে যাচ্ছিল। হেতিমেদী নামক স্থানে পৌঁছালে একটি সাইকেল চালককে ধাক্কা দেয়। এতে ওই চালক রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ঢাকা নেয়ার পথে ওই বৃদ্ধ মারা যান। 

মনোহরদী থানার এসআই নুর আলম বলেন, মারা যাওয়া ওই বৃদ্ধের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার পর উপস্থিত লোকজন মোটরসাইকেল আরোহী আ. আউয়াল নামে এক ব্যক্তিকে আটক করেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পানাহার কুনিকপুর গ্রামে।

Advertisement

তিনি আরো জানান, পালিয়ে যাওয়া ঘাতক চালক একই উপজেলার দক্ষিণা আশুকতা গ্রামের আজিজুল ইসলাম। তিনি নরসিংদীর পাঁচদোনা সিয়াম ব্রিকফিল্ডের সরদার। মরদেহ থানায় রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!