ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চা-বাগানে ফ্যাক্টরির দেয়াল ধসে প্রাণ গেল দুই শ্রমিকের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ২৮ জানুয়ারি ২০২১
চা-বাগানে ফ্যাক্টরির দেয়াল ধসে প্রাণ গেল দুই শ্রমিকের
দেয়াল ধস (ফাইল ছবি)

হবিগঞ্জের চুনারুঘাটে ফ্যাক্টরির দেয়াল ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেওউন্দি চা-বাগানের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিন মালের ছেলে স্বপন মাল ও দিনেশ বাকতির ছেলে অজিত বাকতি। তারা দুইজনই ওই বাগানের নিয়মিত শ্রমিক ছিলেন।

দেওন্দি চা-বাগানের ডেপুটি ম্যানেজার দেবাশীষ রায় জানান, সকাল থেকে শ্রমিকরা ফ্যাক্টরির ভেতরের দেয়াল মেরামতের কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ একটি দেয়াল ধসে পড়লে দুই শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মিনতি শর্মা তাদেরকে মৃত ঘোষণা করেন।

Advertisement

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আবু নাঈম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!