নিহত আরজু ওই গ্রামের আবজাল হোসেনের মেয়ে। সে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার জানায়, কয়েকদিন ধরে আরজু নতুন জামার জন্য বায়না ধরছিল। গরিব বাবা নতুন জামার দাবি মেটাতে পারছিলেন না। বুধবার বিকেলে তার মা মেয়েকে বাড়িতে একা রেখে ছাগলের খাবার সংগ্রহ করতে বাইরে যান। সন্ধ্যায় ফিরে এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
.png)
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।