ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই হাজার টাকার জন্য মলম পার্টির সদস্যকে শ্বাসরোধে হত্যা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২১
দুই হাজার টাকার জন্য মলম পার্টির সদস্যকে শ্বাসরোধে হত্যা
আসামি ছানোয়ার হোসেন

দুই হাজার টাকা আদায়ের জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয় নাটোরের লালপুর উপজেলার আন্তঃজেলা মলম পার্টির সদস্য সুলতানকে। সুলতান হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছানোয়ার হোসেন ছানাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশের একটি দল তাকে নীলফামারী জেলার সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে। ছানোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা।

Advertisement

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার চুষাডাঙ্গা গ্রামের গমক্ষেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার ছোট ভাই এসে মরদেহ শনাক্ত করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো জানান, নিহত সুলতান এবং তাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা আন্তঃজেলা মলম পার্টির সদস্য। টাকা ভাগাভাগির জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন ছানা। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!