ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষকের

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২১
প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষকের
হত্যাকাণ্ড তদন্তে মাগুরা সদর থানার তৎপরতা

মাগুরায় শহরের বরুণাতৈল গ্রামে প্রতিবেশীর ছুরিকাঘাতে আকামত মোল্লা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বরুণাতৈল গ্রামের মোবারক মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকামত মোল্লা বরুণাতৈল গ্রামে আলালউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন। এসময় তার প্রতিবেশী জালাল শেখের ছেলে ইছা ধারালো ছুরি দিয়ে আকামত মোল্লার বুকে আঘাত করে। ঘটনার পর এলাকাবাসী তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

আকামত মোল্লা ক্ষেত খামারের পাশাপাশি চাল বাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে চাষের জমিতে পানি দেয়ার ঘটনা নিয়ে প্রতিবেশী জালাল শেখ ও তার ছেলে ইছার সঙ্গে তার বাগবিতণ্ডার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।


 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!