ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্টাইল করে চুল-দাড়ি কাটা নিয়ে সুনামগঞ্জে লঙ্কাকাণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৪, ১৪ মার্চ ২০২১
স্টাইল করে চুল-দাড়ি কাটা নিয়ে সুনামগঞ্জে লঙ্কাকাণ্ড
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্টাইল করে চুল ও দাড়ি কাটা নিয়ে তর্কের জেরে পাঁচ তরুণের মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিরাজ মিয়া, আনর মিয়া ও শ্যামল মিয়া। গ্রেফতারকৃতরা উপজেলার পাটলী ইউপির বিভিন্ন গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র বলছে, মাথা ন্যাড়া করার পর এক তরুণ ৯৯৯ নম্বরের ফোনে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়। পরে শনিবার এক তরুণ বাদী হয়ে থানায় মামলা করেন। সেই মামলায় আটকদের গ্রেফতার দেখানো হয়। 

Advertisement

পুলিশ সূত্র জানায়, উপজেলার পাটলী ইউপির সমসপুর গ্রামের পরিমল শব্দ করের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভাতিজা ভূবেশ কর, সুবেন্দ্র কর, সুবাস কর, নয়ন কর ও হৃদয় কর, লিপন দাস একটি সেলুনে চুল ও দাড়ি কাটছিলেন। ওই সময় সেলুনে আসা মইজপুর গ্রামের সিরাজ মিয়া, লোহারগাঁও গ্রামের ফুল মিয়া, পাটলী চক গ্রামের আনর মিয়া, আব্দুল্লাহপুর গ্রামের শাহীন মিয়া, পাটলী চক গ্রামের আতাউর রহমান স্টাইল করে চুল দাড়ি কাঁটা নিয়ে তরুণদের বিদ্রূপ ও কটূক্তি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তরুণদের পিটিয়ে জোরপূর্বক মাথা ন্যাড়া করে দেয় সেলুনে আসা পাটলী ইউপির যুবকরা।

জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!