[ দেশজুড়ে ]
চাঁদপুরে ঝড়ে গাছচাপায় প্রাণ গেল কিশোরের
গাছচাপায় নিহত (ফাইল ছবি)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় ঝড়ের কবলে পড়ে গাছচাপায় শাহাদাত নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় নিহতের ভাই সাব্বির গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝড় দেখে মোটরসাইকেল যোগে তারা বেলতলী বাজার থেকে বাড়ি ফিরছিল তারা। শাহাদাত ও সাব্বির আপন ভাই। তাদের বাবার নাম মো. শুকুর আলী। মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত ও সাব্বির বেলতলী বাজারে তাদের ওয়ার্কশপে কাজ করছিল। ঝড় দেখে ওয়ার্কশপ বন্ধ করে তারা বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাজারের অদূরে প্রচন্ড ঝড়ের সময় একটি গাছের নিচে চাপা পড়ে তারা। স্থানীয়রা দ্রুত তাদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. রাশেদুল হাসান শাহাদাতকে মৃত ঘোষণা করেন। সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!