ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীর

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ১৫ এপ্রিল ২০২১
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীর
চমেক হাসপাতাল

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার সলিমপুর ইউনিয়নের কালুশাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমা বেগম নগরীর আকবরশাহ এলাকার সাদেকুল ইসলামের স্ত্রী। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুশাহ মাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে অসতর্কতায় বিদ্যুৎস্পৃষ্ট হন হালিমা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!