[ দেশজুড়ে ]
রাঙ্গুনিয়ায় গাছচাপায় ঝরল গৃহবধূর প্রাণ
নিহত বিলকিছ আক্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের আজিমনগর এলাকায় গাছচাপায় বিলকিছ আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত বিলকিছ আক্তার আজিমনগর এলাকার মো. জালালের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শ্রমিক দিয়ে একটি আকাশমনি গাছ কাটাচ্ছিলেন একই এলাকার প্রবাসী শিপনের স্ত্রী। ওই সময় চাল ধোয়ার জন্য পাশের টিউবওয়েলে গিয়েছিলেন বিলকিছ। একপর্যায়ে গাছটি তার মাথায় ওপর ঢলে পড়লে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ইউপি সদস্য শহীদুল ইসলাম টুনু বলেন, বিলকিছ অত্যন্ত দরিদ্র। তার স্বামী পেশায় একজন রিকশাচালক। তাদের সংসারে তিন ছেলে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!