[ দেশজুড়ে ]
সহযোগিতা করতে গিয়ে গাছচাপায় প্রাণ গেল শ্রমিকের
গাছচাপা-প্রতীকী ছবি
বাগেরহাটের শরণখোলায় গাছের নিচে চাপা পড়ে রাকিব তালুকদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রাকিব একই গ্রামের বাসিন্দা মো. আশ্রাফ আলী তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে প্রতিবেশী মো. বাদশা মিয়ার কাটা একটি সিরিজ গাছ মাঠ থেকে তুলে পার্শ্ববর্তী ওয়াপদার কাছে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা চাইলে রাকিবসহ ৬-৭জন মিলে গাছটি কাঁধে তোলার চেষ্টা করেন। এ সময় তাদের হাত ফসকে গাছটি মাটিতে পড়ে গেলে রাকিব তার নিচে চাপা পড়েন। তার মাথা থেতলে ঘটনাস্থলে মারা যায় রাকিব।
.png)
স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন করিম সুমন রাকিবের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শরনখোলা থানা পুলিশকে এরই মধ্যে জানানো হয়েছে।
এ বিষয়ে শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!