[ দেশজুড়ে ]
মিতু হত্যা: আদালতে বাবুল আক্তার
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার বাবার করা মামলার প্রধান আসামি সাবেক এসপি বাবুল আক্তারকে আদালতে নেয়া হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নেয়া হয়।
এর আগে, একইদিন দুপুরে বাবুল আক্তারসহ মোট আটজনের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
.png)
সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বাবুল আক্তারকে আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছে পিবিআই চট্টগ্রামের (মেট্রো) একাধিক সূত্র।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই। এরপর নতুন মোড় নেয় মামলাটি।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!