ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতু হত্যার আসামি শাকু গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৪, ১২ মে ২০২১
মিতু হত্যার আসামি শাকু গ্রেফতার
সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকু

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকুকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।

তিনি জানান, মিতুর বাবার করা মামলায় শাকুকে গ্রেফতার করা হয়েছে। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে। এরপর পাঁচলাইশ থানায় তাকে হস্তান্তর করা হবে।

Advertisement

এর আগে, বুধবার দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মামলায় বাবুল আক্তার ও সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকু ছাড়াও আরো ছয়জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা, এহতেসামুল হক ভোলা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম ও শাহজাহান মিয়া।

মামলার পর দুপুর আড়াইটার দিকে বাবুল আক্তারকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানায় পিবিআই। শুনানি শেষে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালত।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!