[ দেশজুড়ে ]
কালীগঞ্জে জমির সীমানার বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৩
ফাইল ছবি
লালমনিরহাটের কালীগঞ্জে জমির সীমানা নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। রোববার বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিজামের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ বাধে প্রতিবেশি এলাহী বখসের। রোববার বিকেলে জমির সীমানা নিয়ে উভয়ের মাঝে হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে বৃদ্ধ নিজাম উদ্দিন বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। হাসপাতালে নেয়ার আগেই বাড়িতেই বৃদ্ধ নিজাম উদ্দিনের মৃত্যু হয়।
.png)
কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই এলাহী বখস, তার স্ত্রী ও মোরশালীন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!