[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের চন্দনাইশে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছন আরো পাঁচজন। রোববার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর বুলার তালুক রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবতার হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার ছৈয়দ আলমের ছেলে। তিনি মাইক্রোবাসটির চালক ছিলেন।
আহতরা হলেন- চকরিয়ার জাকের হোসেনের স্ত্রী নাজমা, রিপনের স্ত্রী আঁখি, খুটাখালীর আবুল কাশেমের ছেলে মো. বেলাল, ছৈয়দ আলমের ছেলে মো. আবছার ও চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজার এলাকার তোফায়েলের ছেলে মো. সোহাগ। তারা মাইক্রোবাসটির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, হাশিমপুর এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন। আহত হন মাইক্রোবাসের পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নেয়া হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব বলেন, মরদেহ উদ্ধারের পাশাপাশি গাড়ি দুটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!