ভাসানচর ক্যাম্পের সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কান্ট্রিবোটে করে ৪১ রোহিঙ্গা পালিয়ে যায়। চট্টগ্রামের সামুদ্রিক সীমানায় ট্রলারটি প্রবল স্রোতের মুখে উল্টে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হয়। শনিবার ভোরে পার্শ্ববর্তী মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন আরো ২৭ জন।
উদ্ধারের পর ১৪ রোহিঙ্গাকে ভাসারচরে পৌঁছে দেয় জেলেরা। এদিকে নিখোঁজ বাকীদের এখনো খোজ পাওয়া যায়নি। তবে নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
.png)
ভাসানচর ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ জানান, ভোররাতের দিকে জেলেরা ১৪ রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকীদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যদের অভিযান এখনো চলছে বলেও জানান তিনি।