ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ২১ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিক নিহত
ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশি ভেবে মোহাম্মদ আলী নামে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। সোমবার রাতে ওই উপজেলার খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ভারতের আসাম রাজ্যের হাট শিংঙ্গিমারী জেলার পুড়ান দিয়াড়া থানাধীন পুড়ান ছাটকড়াইবাড়ীর মন্ডলকান্দি গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গরু পারাপারের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন ভারতীয় যুবক মোহাম্মদ আলী। সেখানে বাঁশের আড়কি দিয়ে ১৫-২০ জনের একটি দল গরু পারাপারের চেষ্টা করছিল। ওই সময় ভারতের দ্বীবচর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা বাংলাদেশি ভেবে তাদের দিকে গুলি করে। এতে মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

Advertisement

রৌমারী সীমান্তের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, বিএসএফের গুলিতে নিহত যুবক ভারতীয় নাগরিক বলে আমরাও নিশ্চিত হয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!