[ দেশজুড়ে ]
পুকুরে ভেসে উঠল শিশু সন্তানের লাশ, মায়ের বুকফাটা কান্না
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মিনহাজ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মিনহাজ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। মিনহাজ ওই এলাকার নুরনবীর ছেলে।
বকশীগঞ্জ সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট হােসেন বলেন, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিলাে শিশু মিনহাজ। খেলা করা অবস্থায় পরিবারে লােকজনের অগােচরে বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশু মিনহাজের লাশ ভেসে উঠে। সেখান থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করে।
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী বলেন, হাসপাতালে আনার আগেই শিশু মিনহাজের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে মায়ের বুকফাটা কান্না থামছেই না। পরিবারের মাঝে শােকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!