[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৬ গ্রাম হিরোইনসহ আব্দুস সালাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
আটক মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জের রেহায়চর আদর্শপাড়া গ্রামের নইম উদ্দিনের ছেলে।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, মাদক ব্যবসায়ী আব্দুস সালাম দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারের এসএস ফল ভান্ডারের সামনে থেকে ২০৬ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। উদ্ধার হেরোইনের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় একটি ট্রাক ও একটি মোবাইল ফোন এবং দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!