ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, দুই যুবক ধরা

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ৩০ অক্টোবর ২০২১
পুলিশে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, দুই যুবক ধরা
আটক রাতুল ও চঞ্চল

নেত্রকোনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার আবেদনে জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছেন দুই যুবক।

পরীক্ষার প্রথম দিনে শুক্রবার জেলা পুলিশ লাইনস মাঠ ও জেলার পূর্বধলা উপজেলা থেকে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন- ১৯ বছর বয়সী জুবায়েদ ইসলাম রাতুলও ১৮ বছরের চঞ্চল মিয়া।

শনিবার সকালে নেত্রকোনার এসপি আকবর আলী মুন্সি জানান, নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার প্রাথমিকভাবে কাগজপত্র যাচাইয়ের সময় রাতুলের ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টের (পিইটি) প্রবেশপত্রে গরমিল পায় পুলিশ। প্রবেশপত্র তার নাম, বাবার নাম, জন্ম তারিখ, এসএসসির ফল, উচ্চতা ও ওজনের সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো তথ্যের অমিল পাওয়া যায়। পরে রাতুলের মোবাইলের মেসেজ যাচাইকালে দেখা যায়, অন্য একটি মোবাইল নম্বর থেকে তার পরীক্ষা সংক্রান্ত মেসেজ এসেছে৷

Advertisement

পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাতুল জানান, তিনি পূর্বধলা স্টেশন রোডের চঞ্চলের দোকান থেকে আবেদন করেছেন৷ পরে রাতুল ও চঞ্চলকে আটক করা হয়৷

এদিকে, ভুয়া আবেদনকারী রাতুলের প্রবেশপত্র তার ব্যবহৃত মোবাইল ফোন এবং ভুয়া পিইটি প্রবেশপত্র প্রস্তুতকারী চঞ্চলের কম্পিউটার ও মোবাইল জব্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!