ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিকটকে ‘ভুলবশত’ তরুণী, চিরকুটে ৮ নাম লিখে তরুণের আত্মহত্যা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ৯ নভেম্বর ২০২১
টিকটকে ‘ভুলবশত’ তরুণী, চিরকুটে ৮ নাম লিখে তরুণের আত্মহত্যা
ইমরান হোসেন

১৮ বছরের তরুণ ইমরান হোসেন। পেশায় রাজমিস্ত্রি হলেও শখের বসেই করেন টিকটক ভিডিও। সম্প্রতি সড়কের পাশে টিকটক ভিডিও করতে যান। ভিডিওতে ভুলবশত এক তরুণীর ছবি উঠে আসে। আর এ নিয়ে শুরু হয় তুলকালাম। শেষমেশ আত্মহত্যা করেছেন ইমরান। তবে মৃত্যুর জন্য দায়ী করে গেলেন তরুণীর ভাইসহ আটজনকে।

ঘটনাটি ফেনীর সোনাগাজীর। রোববার রাতে উপজেলার পশ্চিম চরদরবেশ এলাকা থেকে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার ময়নাতদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইমরান পশ্চিম চরদরবেশ এলাকার মো. মাইন উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি শখ করে টিকটক ভিডিও করতেন।

নিহতের স্বজনরা জানান, বিছানার নিচ থেকে ইমরানের লেখা একটি চিরকুট উদ্ধার করেছেন তারা। যেখানে মৃত্যুর কারণ ও নির্যাতনকারী আটজনের নাম লিখে গেছেন তিনি।

Advertisement

চিরকুটের বরাতে ইমরানের পরিবার জানায়, কয়েকদিন আগে উপজেলার পশ্চিম চরদরবেশ ও আদর্শগ্রাম এলাকার মুছাপুর সড়কে গিয়ে একটি টিকটক ভিডিও বানান ইমরান। ভিডিও করার সময় ভুলবশত স্থানীয় এক তরুণীর ছবি উঠে যায়। সেই ছবি তোলা নিয়ে ইমরানকে মারধর করেন তরুণীর ভাইসহ সাত-আটজন। ইমরান তাদের কাছে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছিলেন। এরপর রোববার সন্ধ্যায় স্থানীয় মসজিদে নামাজ পড়তে গেলে ফের তাকে হুমকি-ধমকি দেওয়া হয়। এসব ঘটনায় ইমরান আত্মহত্যা করেছেন।

ইমরানের বাবা মাঈন উদ্দিন বলেন, আমার ছেলে শ্রমিক। অপমান ও নির্যাতন সইতে না পেরেই সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আমি শিগগির মামলা করব। ইমরান চিরকুটে যেসব ছেলেদের নাম লিখে গেছে তাদের আমরা চিনি। চিরকুটটি আমরা পুলিশকে দিয়েছি।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ১৮ বছরের ওই ছেলের মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর পর তার বিছানার নিচ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে উল্লেখ করা ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!