ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার, হাতেনাতে ধরা দুই যুবক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ১৪ নভেম্বর ২০২১
সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার, হাতেনাতে ধরা দুই যুবক
আটক দুজন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুজনকে আটক করেছে বনবিভাগের স্মার্ট টিম। রোববার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মো. ওয়াহেদ শেখের ছেলে মো. ইয়াসিন শেখ ও লতিফ খাঁর ছেলে সাদ্দাম খাঁ।

চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মো. এনামুল হক বলেন, নন্দবালা খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার চলছে- এমন সংবাদে অভিযান চালায় স্মার্ট পেট্রোলিং টিম। এ সময় তাদের হাতেনাতে আটক করেন বনকর্মকর্তা গুলশাখালীর ফরেস্ট ক্যাম্পের ওসি শামসুল আরেফিন।

Advertisement

তিনি আরো জানান, অভিযানে তাদের কাছ থেকে দুই বোতল কীটনাশক, কাঁকড়া ধরার আঁড়াকল, নিষিদ্ধ জাল, দা-কুড়াল ও একটি নৌকা উদ্ধার করা হয়। এদিন তাদের নামে বন আইনে (পি ও আর) মামলার পর বাগেরহাট কোর্টে চালান দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!