ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ক্লিনিকে অভিযান, সিলগালা-জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ১ ডিসেম্বর ২০২১
টাঙ্গাইলে ক্লিনিকে অভিযান, সিলগালা-জরিমানা
টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলে অনিয়মের অভিযোগে কয়েকটি ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের মেরিন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা ও জয় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, পাইলট হাসপাতালকে ২০ হাজার  টাকা জরিমানা ও ইউনাইডেট ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের একটি ক্লিনিক ও অপর একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ চারটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান প্রতিনিয়তই অব্যাহত থাকবে।

Advertisement

এ সময় অভিযানে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হোসাইন চৌধুরী সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!