শাহীন নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহেদ বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
.png)
এর আগে, সকাল ১১টার দিকে খুলশী থানার ঝাউতলা রেলক্রসিংয়ে ট্রেন, বাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নগর পুলিশের এক ট্রাফিক কনস্টেবলসহ দুইজন নিহত হন।
নিহত দুজন হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফয়জুর রহমানের ছেলে পুলিশ সদস্য মনিরুল ইসলাম ও নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার সৈয়দ বাহাউদ্দিন আহমেদ।
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল গফুরকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।