বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি এলাকার আম্বর পেপার মিলের পাশে শীতলক্ষার মাঝনদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে নৌ-পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
.png)
তিনি আরো জানান, লাশটি বস্তাবন্দি ছিল। লাশের শরীর থেকে চামড়া খসে গেছে। চার-পাঁচদিন তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে লাশটি কোন দিক থেকে ভেসে এসেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।