রোববার সকালে যশোর জেনারেল হাসপাতালে একটি মেয়ে সন্তান প্রসব করে ভুক্তভোগী কিশোরী।
পুলিশ সূত্র জানায়, ২০২১ সালের মার্চ মাসের প্রথম দিকে ভুক্তভোগী কিশোরীর বড় বোন যশোর জেনারেল হাসপাতালে সন্তান প্রসব করেন। তখন বাড়িতে একা থাকার সুযোগে যশোর সদরের চুড়ামনকাটি ইউপির দৌলতদিহি পশ্চিমপাড়ার তরিকুলের ছেলে অনিক, ঠান্ডুর ছেলে সোহান ও লাল্টুর ছেলে অস্ত্রের মুখে ওই কিশোরীর মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা হলে আসামিদের গ্রেফতার করে পুলিশ। তবে সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছে।
.png)
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, কিশোরী মা ও তার সন্তান এখন ভালো আছেন।
ভুক্তভোগী মা জানান, শনিবার গভীর রাতে প্রসব বেদনা উঠলে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। সকালে সে একটি মেয়ে সন্তান প্রসব করে। প্রথম দিকে ধর্ষণকারীরা কিশোরীকে গর্ভপাতের জন্য হুমকি দিয়েছে। পরে পুলিশি হস্তক্ষেপে তারা আর কিছু বলেনি।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা রয়েছে। এখন শিশুর ডিএনএ পরীক্ষার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।