[ দেশজুড়ে ]
হেরোইন ইয়াবাসহ সল্টু রাসেল ও আরিফ মোল্লা গ্রেফতার
ইয়াবা এবং হেরোইনসহ রাসেল ওরফে সল্টু রাসেল ও আরিফ মোল্লা নামে ২ মাদকব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ইয়াবা এবং হেরোইনসহ রাসেল ওরফে সল্টু রাসেল ও আরিফ মোল্লা নামে ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পায়রাবন্দর সংলগ্ন সিক্সলেন সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। সল্টু রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লার চিহ্নিত ব্যবসায়ী। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। তার কাছ থেকে এক দশমিক ছয় গ্রাম হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আরিফ মোল্লা লোন্দা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!