[ দেশজুড়ে ]
আত্মহত্যা করছিলেন গৃহবধূ, দেখেও বাঁচাতে পারল না পরিবার
ছবি প্রতীকী
রাজশাহীতে গলায় ওড়না পেঁচিয়ে দিপা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মহানগরীর মোন্নাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দিপা। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি দেখে ফেলেন। এরপর দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দিপাকে মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, ময়নাতদন্তের পর লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!