ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলিং ফ্যানে ঝুলছিল গৃহবধূর লাশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ২১ ডিসেম্বর ২০২১
সিলিং ফ্যানে ঝুলছিল গৃহবধূর লাশ
ফাইল ফটো

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট এলাকা থেকে ফারজানা আক্তার সোহানা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পূর্ব সোসালিয়ার ছোট শেখের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা আক্তার সোহানা ঐ বাড়ির সোহাগ শেখের মেয়ে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে এক প্রবাসীর সঙ্গে মোবাইলে বিয়ে হয় ফারজানা আক্তার সোহানার। বিয়ের পর থেকে প্রবাসী স্বামী দেশে না আসায় শ্বশুরবাড়ি যাওয়া হয়নি তার। গত এক বছর ধরে বাবার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন সোহানা। মঙ্গলবার সকালের কোনো এক সময় বাবার পরিবারের লোকজনের অজান্তে নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি। পরে বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। 

Advertisement

চাটখিল থানর ওসি আবুল খায়ের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!