[ দেশজুড়ে ]
উত্তরাঞ্চলে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮
ফাইল ছবি
দিনাজপুরসহ উত্তরাঞ্চলজুড়েই এখন তীব্র শীত। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র এ শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড ঠাণ্ডার কবলে অনেকেই ঘরের বাইরে বের হতে পারছেন না। তাই কর্মহীন দিন কাটাচ্ছেন।
শনিবার সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আর্দ্রতা ছিলো ৮৯ শতাংশ।
.png)
দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুরে আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হয়েছে।
এছাড়া সৈয়দপুর ১১.৫, রাজারহাট ১০.৪, রংপুর ১৩.০ ডিমলা ১০.৫ রাজশাহী ১২.৪, বদলগাছি ১১.৫,যশোর ১২.৮, শ্রীমঙ্গল ১০.১, চুয়াডাঙ্গায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!