[ দেশজুড়ে ]
শিপইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সকালে উপজেলার শীতলপুর এলাকার যমুনা শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- নাটোরের গোবিন্দাসপুর উপজেলার মো. সোহেল রানা, বগুড়ার আদমদীঘি উপজেলার জাহিদ হাসান, রংপুরের পীরগঞ্জ উপজেলার মো. মিজানুর রহমান মিলন ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. ফিরোজ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য নাজমুল আহসান। তিনি বলেন, খবর পেয়ে আমাদের তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই শিপইয়ার্ড কর্তৃপক্ষ উদ্ধারকাজ সম্পন্ন করে। পরে আমরা চলে আসি।
.png)
চমেকের জেলা পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে শিপইয়ার্ডে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সোহেল ও হাসান নামে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি দুজন ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!