ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুগন্ধা নদীতে নিখোঁজ যাত্রীদের সন্ধান মেলেনি

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ২৬ ডিসেম্বর ২০২১
সুগন্ধা নদীতে নিখোঁজ যাত্রীদের সন্ধান মেলেনি
যাত্রীদের সন্ধানে ঝালকাঠির সুগন্ধা নদীতে তৃতীয় দিনের উদ্ধার অভিযানেও মেলেনি নতুন কোনো লাশের সন্ধান। ছবি: ডেইলি বাংলাদেশ

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে ঝালকাঠির সুগন্ধা নদীতে তৃতীয় দিনের উদ্ধার অভিযানেও মেলেনি নতুন কোনো লাশের সন্ধান।

রোববার সকাল থেকেই বরিশাল নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্ট গার্ড তৃতীয় দিনের মতো অভিযান শুরু করে। তবে দুপুর ২টায় রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে কোনে মৃত দেহের সন্ধান মেলেনি। 

নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা হুমায়ুন কবির বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমরা ঝালকাঠিতে এসে পৌঁছে ৯ টার দিকে উদ্ধার অভিযান শুরু করি। নদী পাড়ের বাসিন্দাদেরকে ফায়ার সার্ভিসের মোবাইল নম্বর দিয়েছি। তারা কোনো জায়গায় মরদেহের সন্ধান পেলে আমাদের দ্রুত জানাতে অনুরোধ করেছি। এ ছাড়া নিখোঁজদের স্বজনরাও অনেকেই ব্যক্তিগতভাবে ট্রলার নিয়ে সুগন্ধা নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে ফিরছেন মৃতদেহ।

Advertisement

তিনি জানান, বর্তমানে প্রচণ্ড শীত পড়ছে। তাই দুর্ঘটনার সময়ে লঞ্চ থেকে লাফিয়ে পড়ায় পানিতে তলিয়ে গেছে। হয়তোবা এখন পানির নিচের স্তরে থাকায় লাশ ফ্রিজিং হয়ে আছে। তাহলে ভেসে উঠতে আরো কয়েকদিন সময় লাগবে। আমরা সম্ভাব্য সব স্থানেই খুঁজছি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!