ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত্র: তদন্ত কমিটির প্রধান 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ২৬ ডিসেম্বর ২০২১
ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত্র: তদন্ত কমিটির প্রধান 
তদন্ত কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো. তোফায়েল হোসেন ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ন সচিব মো. তোফায়েল ইসলাম বলেছেন, ‘ঝালকাঠিতে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একাধিকবার ঘটনাস্থল ও লঞ্চ পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে আরো কিছু বিষয়ের কারণে এটি ছড়িয়ে পড়েছে।’

রোববার বরগুনার সার্কিট হাউজ মিলনায়তনে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, তদন্ত এখনো চলমান। তাই কংক্রিট কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। তবে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে একটি সুষ্ঠু তদন্ত করে ঘটনার সত্যতা উদঘাটন করা যায়। লঞ্চের কোনো স্টাফের সঙ্গে আমরা এখনো কথা বলতে পারি নি। সেই রাতে আসলে কি ঘটেছিলো এটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনার জন্যই আমরা বরগুনা এসেছি। 

Advertisement

এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো. তোফায়েল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন, নৌ পুলিশের বরিশাল রেঞ্জের পুলিশ সুপার কফিল উদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ ও বিআইডব্লিউটিএ এর অতিরিক্ত পরিচালক (বন্দর) মো. সাইফুল ইসলাম। এ সময় তাদের সঙ্গে ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!