ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওষুধ আনতে গেলেন ভাই, দরজা বন্ধ করে ভাবিকে ধর্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৮, ২৯ ডিসেম্বর ২০২১
ওষুধ আনতে গেলেন ভাই, দরজা বন্ধ করে ভাবিকে ধর্ষণ
গ্রেফতারকৃত দেবর অপু হোসেন

লক্ষ্মীপুরের রায়পুরে বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বখাটে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে দেবরের (স্বামীর ছোট ভাই) (২৪) বিরুদ্ধে রায়পুর থানায় ধর্ষণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার তিন ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।

গৃহবধূর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ও তার বড় ভাই একই বাড়িতে বসবাস করেন। গত ২৬ ডিসেম্বর রাত ৯টার দিকে বড় ভাই স্থানীয় বাজারে ওষুধের দোকানে যান। এ সময় বাড়িতে ওই গৃহবধূ একাই ছিলেন। এ সুযোগে দেবর অপু ভাবির ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। গৃহবধূর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসলে অপু পালিয়ে যায়।

এরপর রাত ১১টার সময় গৃহবধূর স্বামী বাড়ি আসলে বিষয়টি অবগত করেন। পরে মামলা করার সিদ্ধান্ত নেয়া হলে স্থানীয়রা আপস-মীমাংসা করার আশ্বাস দেয়। এরপর মিথ্যা আশ্বাসকে উপক্ষো করে ভুক্তভোগী তার স্বামীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে দেবরের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী এ ন্যক্কারজনক ঘটনায় দেবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Advertisement

রায়পুর থানার ওসি সিপন বড়ুয়া জানান, ভুক্তভোগী বাদী হয়ে দুপুরে মামলা করেন। এরপর বিকাল ৪টার দিকে ওই এলাকা থেকে আসামি অপুকে আটক করা হয়। ভুক্তভোগীকে হেফাজতে নেয়া হয়েছে। বুধবার তাকে জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই সঙ্গে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/SA/এআর
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!