[ দেশজুড়ে ]
জেএমবির সামরিক কমান্ডার গ্রেফতার
আকবরশাহ থানা, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বন্দর লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে জেএমবির সামরিক কমান্ডার মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোরে তাকে গ্রেফতার করে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। গ্রেফতার সেলিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়ার তরুলতা এলাকার আবু তালেবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাউন্টার টেররিজম ইউনিটের ডিসি ফারুকুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)
পুলিশ জানায়, ২০২০ সালের ২৮ ফ্রেব্রুয়ারি নগরীর দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন নব্য জেএমবির সামরিক কমান্ডার মোহাম্মদ সেলিম। ওই ঘটনায় করা মামলায় গ্রেফতার ১২ জনের মধ্যে নয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে আটজনই সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উল্লেখ করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!