ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক্টরের ইঞ্জিনের কভারের ভেতর মিলল ৭০ কেজি গাঁজা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ৩১ ডিসেম্বর ২০২১
ট্রাক্টরের ইঞ্জিনের কভারের ভেতর মিলল ৭০ কেজি গাঁজা
আটককৃত মাদক ব্যবসায়ী

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক্টরের ইঞ্জিনের কভারের ভেতর ও বডির নিচে টুলবক্সে লুকিয়ে গাঁজা সরবারাহের সময় মো. সোহেল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার সকালে পৌর শহরের দড়ি চন্ডিবের খালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। এ সময় ট্রাক্টরটিতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মো. সোহেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. সোহেল মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিল।

Advertisement

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভৈরবের দড়ি চন্ডিবের খালের মোড় এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ট্রাক্টরসহ মাদক ব্যবসায়ী মো. সোহেল মিয়াকে আটক করা হয়। এ সময় ট্রাক্টরটিতে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের কভারের ভেতর ও বডির নিচে টুলবক্সে মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করে উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!