ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামী ঢাকায়, ঘরে একা পেয়ে গৃহবধূকে গণধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১ জানুয়ারি ২০২২
স্বামী ঢাকায়, ঘরে একা পেয়ে গৃহবধূকে গণধর্ষণ
ফাইল ছবি

নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

মামলার এজাহারভুক্ত আসামি মো. দাউদ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত মো. দাউদ চরমটুয়া ইউনিয়নের পশ্চিম মহতাপুর গ্রামের মো. রহমত উল্লাহর ছেলে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করায় তিনি গ্রামের বাড়িতে একা থাকেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দাউদসহ তিনজন কৌশলে ওই নারীর ঘরে ঢুকে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। ঘটনার পর ওই নারী প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ঘটনাটি জানান। পরে চেয়ারম্যানের পরামর্শে তিনি শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে চারজনের নামে থানায় ধর্ষণের মামলা করেন।

আরো পড়ুন: জমির বিরোধে ভাবিকে পিটিয়ে হত্যা দেবরের

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীর মামলার পরপরই এজাহারভুক্ত আসামি দাউদকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, মামলার অন্য তিন আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। অন্যদিকে নির্যাতনের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!